বিরতিতে ব্যাটম্যান

পরিচালক ম্যাট রিভস ব্যক্তিগত কিছু বিষয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর সিনেমা ‘দ্য ব্যাটম্যান’। সিনেমাটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরিচালক ম্যাট রিভস ব্যক্তিগত কিছু বিষয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিবৃতিতে পরিচালকের একজন প্রতিনিধি বলেন, ‘ম্যাট রিভস পারিবারিক একটি বিষয় নিয়ে ব্যস্ত থাকায় দ্য ব্যাটম্যান পার্ট টুর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ডিসি স্টুডিওজ ম্যাটকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমরা শিগগিরই আবার এ যাত্রা শুরু করার অপেক্ষায় আছি।’ বহুল প্রতীক্ষিত এ সুপারহিরো সিকুয়ালে আবারো ব্যাটম্যানের ভূমিকায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। আরো আছেন স্কারলেট জোহানসন, কলিন ফ্যারেল, সেবাস্টিয়ান স্ট্যান, অ্যান্ডি সার্কিস ও জেফরি রাইট। অবশ্য সিনেমাটির মুক্তি এরই মধ্যে বেশ কয়েকবার পিছিয়েছে। এখন বলা হচ্ছে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

আরও