সে সিনেমায়ই অক্ষয় কুমার অভিনয় করবেন রাজেশ খান্নার চরিত্রে। আরডি বর্মণের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। অক্ষয় কুমার সেখানে রাজেশ খান্নার চরিত্রে বর্ধিত ক্যামিও করবেন। খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায়।
একটি সূত্র বলেছে, ‘রাজেশ খান্না ও আর ডি বর্মণের সম্পর্ক ছিল বিশেষ। নির্মাতারা পর্দায় সে সম্পর্কের রসায়ন পুনর্নির্মাণ করতে চাইছেন। রাজেশ খান্নার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয়ই ছিল স্বাভাবিক পছন্দ। কারণ টুইঙ্কল খান্না ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তার পারিবারিক সম্পর্কও রয়েছে।’
সূত্রটি আরো জানিয়েছে, নিজের শ্বশুরের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয়। জানা গেছে, জামাতা হওয়ার আগে থেকেই অক্ষয় রাজেশ খান্নার বড় ভক্ত। একসময়ের এ সুপারস্টারের প্রতি তার বরাবরই বিশেষ ভালো লাগা ছিল। তার চরিত্রে অভিনয় করতে পেরে অক্ষয় দারুণ খুশি। সিনেমার জন্য অক্ষয় ১০ দিনের শুটিংয়ের সময় দিয়েছেন।
নীরজ পাণ্ডে পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে এক্সেল এন্টারটেইনমেন্ট। ২০২৬ সালের অক্টোবরে শুটিং শুরু হবে।
সূত্র: বলিউড হাঙ্গামা