জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। সাদামাটা একটি গল্পের আড়ালে অধিকার আদায়ের গল্প বলেছিলেন জহির রায়হান। সিনেমাটি তৈরির নেপথ্য গল্প এবার জানা যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে এ নিয়ে প্রচার হবে একটি অনুষ্ঠান। সিনেমাটি নিয়ে নির্মিত এ অনুষ্ঠানের নাম ‘নেপথ্য গল্প’। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বেলা ২টা ৪০ মিনিটে। এরপর বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘জীবন থেকে নেয়া’।