ভেনিসে প্রশংসিত প্রাইমটাইম

২০০৭ সালে এসকোয়ারে লুক ডিট্রিচের একটি নিবন্ধ প্রকাশ হয়। ‘টুনাইট অন ডেটলাইন দিস ম্যান উইল ডাই’ নামের এ নিবন্ধ অবলম্বনেই নির্মাণ হয়েছে প্রাইমটাইম।

ল্যান্স ওপেনহাইম পরিচালিত সিনেমা ‘প্রাইমটাইম’। অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। ব্যাটম্যান, ডুন, ওডিসির মতো মূলধারার সিনেমায় অভিনয় করা প্যাটিনসন এবার ভিন্ন ধারার সিনেমা করলেন। ভেনিসে সিনেমাটি পেল অসাধারণ প্রতিক্রিয়া। ৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে প্রাইমটাইম। ২০০৭ সালে এসকোয়ারে লুক ডিট্রিচের একটি নিবন্ধ প্রকাশ হয়। ‘টুনাইট অন ডেটলাইন দিস ম্যান উইল ডাই’ নামের এ নিবন্ধ অবলম্বনেই নির্মাণ হয়েছে প্রাইমটাইম। সিনেমায় জনপ্রিয় টেলিভিশন সিরিজটির নির্মাণপ্রক্রিয়া তুলে ধরা হয়েছে, যেখানে হ্যানসেন (প্যাটিনসন) জটিল স্টিং অপারেশনের মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নকারীদের মুখোমুখি করার চেষ্টা করতেন। এটোয়েন্টিফোরের প্রযোজনায় নির্মিত প্রাইমটাইম ভেনিসের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে এবং গোল্ডেন লায়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও