থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গেছেন। কাজও ঠিকঠাক চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিংয়ের অংশ হিসেবে পাহাড়ের ওপর শুটিং করেন তারা। শুটিং শেষ করে নিচে নামার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। সেখানে নাটকের একটি দৃশ্যের শুটিং করছিলেন তারা। শুটিং শেষে পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে দুজনই পড়ে যান।

হাসপাতাল থেকে গণমাধ্যমকে খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গেছেন। কাজও ঠিকঠাক চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিংয়ের অংশ হিসেবে পাহাড়ের ওপর শুটিং করেন তারা। শুটিং শেষ করে নিচে নামার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটি হঠাৎ হওয়ায় প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি তারা। শুটিং দলের অন্য সদস্যরা তখন কিছুটা দূরে ছিলেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।

নিজের আঘাতের বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।’

অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তার আঘাত নিজের চেয়েও গুরুতর বলে জানান বাসার।

জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গেছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই প্রথম বিদেশের শুটিংয়ে অংশ নেন তিনি। দুর্ঘটনার কারণে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। চিকিৎসা ও বিশ্রামের পর শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও