বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। প্রথম সিনেমা মুক্তির ১৫ বছর পর আসছে দ্য ডার্টি পিকচার টু। তবে নতুন সিনেমার গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির তারিখ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে সিকুয়াল নিয়ে কথা বলেন একতা কাপুর। তিনি জানান, অনেক বছর পর ফ্র্যাঞ্চাইজিটিতে ফিরতে এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকের সামনে তুলে ধরতে চান। একতা কাপুর বলেন, ‘আমি একটি বড় সিনেমা বানাচ্ছি, সেটি হলো দ্য ডার্টি পিকচার টু। ১৫ বছর পর এটি করার পরিকল্পনা করছি। এবার আমার মনে হয়েছে, এমন একটি গল্প আছে, যেটি আমি বলতে চাই।’ ২০১১ সালে মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমিসহ আরো অনেকে।