‘অ্যানাটমি অব
আ ফল’ সিনেমার জন্য
৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম বা পামদর জিতেছেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত।
২০১৯ সালে একবার এ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও শিকে ছিঁড়ল এবার।
বাংলাদেশ সময় গতকাল শনিবার (২৭ মে) দিবাগত
মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষিত হয়।
ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার ‘অ্যানাটমি অব
আ ফল’-এর গল্প এক নারীর
স্বামীর হত্যাকাণ্ড নিয়ে। যেখানে একপর্যায়ে জানা যায়, ওই নারীই তার হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত।
জাস্টিন ত্রিয়েত তৃতীয় কোনো নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতলেন। এর আগে ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়ন ও ২০২১ সালে জেতেন জুলিয়া দুকুরনো।
সেরা অভিনেতার পুরস্কার হাতে কোজি ইয়াকসু। ছবি: এপি
প্রধান শাখার অন্যান্য পুরস্কারের মধ্যে গ্র্যান্ড প্রিক্স জিতেছে জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, জুরি প্রাইজ জিতেছে আকি কাউরিসমাকির সিনেমা ‘ফলেন লিভস’, সেরা নির্মাতা আঙ হুঙ ট্রান (পট আউ ফেউ)। সেরা অভিনেতা কোজি ইয়াকসু (পারফেস্ট ডেজস), সেরা অভিনেত্রী মেরভি ডিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস) ও সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন সাকামোটো ইয়ুজি (মনস্টার)।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেরভি ডিজদার। ছবি: এপি
স্বর্ণপামের জন্য প্রতিযোগিতায় ছিল মোট
২১টি চলচ্চিত্র। সেগুলো হলো- ক্লাব জিরো (জেসিকা হাউসনার), দ্য জোন অব ইন্টারেস্ট
(জোনাথন গ্লেজার), ফলেন লিভস (আকি কাউরিসমাকি), ফোর ডটার্স (কাউথার বেন হানিয়া), অ্যাস্টেরয়েড
সিটি (ওয়েস অ্যান্ডারসন), অ্যানাটমি অফ আ ফল (জাস্টিন ত্রিয়েত), মনস্টার (হিরোকাজু
কোর-এডা), সল ডেল’আভেনিয়ার (নান্নি মরেট্টি), লা চিমেরা
(এলিস রোওয়াকের), লাস্ট সামার (ক্যাথেরিন ব্রেইল্লাত), দ্য পট আউ ফেউ (ট্রান আন হুং),
অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে চেইলান), মে/ডিসেম্বর (টড হেইন্স), রাপিটো (মার্কো
বেলোচ্চিও), ফায়ারব্র্যান্ড (করিম আইনুজ), দ্য ওল্ড ওক (কেন লোচ), বানেল এট আদমা
(রামাতা-তৈলায়ে সি), পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডারস), ইয়থ (ওয়াং বিং), ব্ল্যাক ফ্লাইস
(জঁ স্টিফান সুভ্যার) ও হোমকামিং (ক্যাথেরিন কোরসিনি)।
এ ছাড়া আঁ সার্তে রিগার্দ বিভাগে সেরা
ছবির পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের ছবি ‘হাউ টু হ্যাভ
সেক্স’। কানের প্রতিযোগিতা
বিভাগের পরেই এটি গুরুত্বপূর্ণ।