দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা দীপিকা-রণবীর

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। দুয়া নামের সেই কন্যার দুই বছর পূর্ণ হওয়ার পরই পরিবারে এলো দ্বিতীয় সন্তান। গত শনিবার রণবীর ও পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান তিনি। মন্দিরে যাওয়ার সময় দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর ছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্টে। প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও একই মন্দিরে গিয়েছিলেন তারা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে দেখা গিয়েছিল এ দম্পতিকে।

পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। গতকাল দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান এ তারকা দম্পতি।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। দুয়া নামের সেই কন্যার দুই বছর পূর্ণ হওয়ার পরই পরিবারে এলো দ্বিতীয় সন্তান। গত শনিবার রণবীর ও পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান তিনি। মন্দিরে যাওয়ার সময় দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর ছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্টে। প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও একই মন্দিরে গিয়েছিলেন তারা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে দেখা গিয়েছিল এ দম্পতিকে।

এদিকে দ্বিতীয় সন্তান আসার আগে নিজেদের মাতৃত্বকালীন সময়ের কিছু অপ্রকাশিত ছবি প্রকাশ্যে আনেন দীপিকা ও রণবীর। দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রণবীর। সাদাকালো এসব ছবিতে কখনো মেয়ের সঙ্গে খেলতে, আবার কখনো একান্ত পারিবারিক মুহূর্তে দেখা যায় তাদের। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। পোস্টের সঙ্গে ভক্তদের উদ্দেশে তারা লেখেন, ‘আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিংয়ে পরিচয় ও প্রেমের শুরু দীপিকা-রণবীরের। ২০১৫ সালে গোপনে বাগদান সারার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন তারা। কঙ্কনি ও সিন্ধি ঐতিহ্যের সমন্বয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

দুয়ার জন্মের মধ্য দিয়ে ২০২৪ সালে প্রথমবার মা-বাবা হয়েছিলেন দীপিকা ও রণবীর। এবার তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

আরও