প্রযোজনায় থাকছেন অনুভব সিনহা। সিনেমাটিতে প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সৌরভ শুক্লাকেও।
তবে এটি প্রচলিত অর্থে গান্ধীর জীবনীভিত্তিক সিনেমা নয়। স্বাধীনতার সময়কালের মাত্র ২১ দিনের ঘটনাকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে। পরিচালক সুধীর মিশ্রের মতে, ইতিহাসে ওই ২১ দিনের নানা ঘটনার উল্লেখ থাকলেও এর অন্তর্নিহিত সত্য এখনো অনেকটাই অজানা। সেই অজানা অধ্যায়ই সিনেমার মূল বিষয়। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।