মার্চে আসছে ‘‌মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’

বাংলা ব্যান্ড ও সংগীতের জগতে পরিচিত নাম মাকসুদুল হক। মাকসুদ নামেই তিনি সবার কাছে পরিচিত। সংগীতজগতে বহুদিনের পদচারণ এ শিল্পীর।

বাংলা ব্যান্ড ও সংগীতের জগতে পরিচিত নাম মাকসুদুল হক। মাকসুদ নামেই তিনি সবার কাছে পরিচিত। সংগীতজগতে বহুদিনের পদচারণ এ শিল্পীর। তার সংগীতযাত্রার এ দীর্ঘ সময়কে স্মরণীয় করতে আয়োজন করা হয়েছে ‘‌মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’। গতকাল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে এ কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজিত হয়। কনসার্টের আয়োজক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী মাকসুদের জীবনী পাঠ করেন। সংবাদ সম্মেলনে আরো ছিলেন বামবার সভাপতি ও মাইলসের হামিন আহমেদ, ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, পেন্টাগনের আলী সুমন, লালন ব্যান্ডের থেইন হান মং তিতি। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল আইয়ের সহপরিচালক রাজু আলীম, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল হক অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে ডা. আশীষ চক্রবর্তী বলেন, ‘‌এটি নিছক কোনো কনসার্ট নয়। এটি হচ্ছে মূল ধারার সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান।’ ছাত্রছাত্রীদের সংগীত ও সংস্কৃতিমুখী করতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে কনসার্টের দিনক্ষণ জানানো হয়। আগামী ১৮ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‌মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক। এর আগে গতকালের সংবাদ সম্মেলনে এ আয়োজনে শিল্পী মাকসুদুল হকের জীবনের নানা ঘটনা, সংগীতের প্রতি তার নিষ্ঠা ইত্যাদি বিষয়ে বক্তারা কথা বলবেন। এও জানানো হয়, চিকিৎসাসেবার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার এ কাজ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জারি রাখবে।

আরও