ওটিটি থেকে সিনেমা হলে রাজত্ব— সুপারহিট ‘মির্জাপুর’

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মুক্তির পর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে আলী ফজল অভিনীত বলিউড সিনেমাটি। পাঁচ দিনে ভারতে নিট আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ৬০ লাখ রুপি। বিশ্বব্যাপী মোট আয় ছাড়িয়েছে ১৭৬ কোটি রুপি

ওটিটি প্লাটফর্মের জনপ্রিয় সিরিজ অবলম্বনে নির্মিত ‘মির্জাপুর: দ্য মুভি’ প্রেক্ষাগৃহের পর্দায়ও তুমুল রাজত্ব করছে। গড়পরতার ব্যবসার পূর্বাভাস দেখা হলেও মুক্তির কয়েক দিনের মাথায় ‘সুপারহিট’ ঘোষণা করেছেন সিনে বিশ্লেষণকরা।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মুক্তির পর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে আলী ফজল অভিনীত বলিউড সিনেমাটি। পাঁচ দিনে ভারতে নিট আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ৬০ লাখ রুপি। বিশ্বব্যাপী মোট আয় ছাড়িয়েছে ১৭৬ কোটি রুপি।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির পঞ্চম দিনে সিনেমাটি ভারতে ১০ হাজার ৬৮৬টি শো থেকে আয় করেছে ১৫ কোটি ৮৫ লাখ রুপি। এর আগে শুক্রবার ওপেনিংয়ে ২৫ কোটি ৭৫ লাখ, শনিবার ৩২ কোটি, রোববার ৩৬ কোটি এবং সোমবার প্রায় ১৬ কোটি রুপি আয় করে সিনেমাটি।

পাঁচ দিনে ভারতের বক্স অফিসে সিনেমাটির নিট আয় ১২৫ কোটি ৬০ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৯৭ লাখ রুপি। দেশের বাইরে পঞ্চম দিনে সিনেমাটি আয় করেছে ৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে বিদেশের বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১৭৬ কোটি ৯৭ লাখ রুপি।

বক্স অফিসে সিনেমাটির এমন সাফল্যকে এরই মধ্যে ‘সুপারহিট’ ঘোষণা করেছেন চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ। তার মতে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ‘হনুমান আনশ’-এর সঙ্গে একই সময়ে চললেও ‘মির্জাপুর: দ্য মুভি’ দর্শক টানতে সক্ষম হচ্ছে। দুই সিনেমাই নিজেদের ব্যবসা ধরে রেখেছে এবং একে অন্যের ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলছে না।

এরই মধ্যে সিনেমাটির টিকিটে ছাড়ের ঘোষণাও দেয়া হয়েছে। এতে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‘মির্জাপুর’ মূলত একটি জনপ্রিয় ওয়েব সিরিজ হিসেবে দর্শকের কাছে পরিচিতি পায়। সেই ওটিটি জনপ্রিয়তাকেই এবার বড়পর্দায় কাজে লাগিয়েছে নির্মাতারা। সিনেমাটিতে পুরোনো চরিত্রগুলোর পাশাপাশি যুক্ত হয়েছেন রবি কিষাণ ও জিতেন্দ্র কুমারের মতো পরিচিতি অভিনয়শিল্পীরা।

সিনেমাটিতে গুড্ডু ভাইয়ার চরিত্রে রয়েছেন আলী ফজল। তার সঙ্গে আছেন পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, শেবা চাড্ডা ও শ্বেতা ত্রিপাঠী। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় নিজের সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে গুড্ডু ভাইয়ার লড়াই, সম্পর্কের টানাপোড়েন, সহিংসতা এবং নানা নাটকীয় মোড় নিয়েই এগিয়েছে গল্প।

‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং।

আরও