এবার ট্র্যাভেল শোর হোস্ট মাশা

‘ডয়চে ভেলে ট্রাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’র যৌথ উদ্যোগে ট্র্যাভেল শোটি নির্মিত হয়েছে। এতে বাংলাদেশের উপস্থাপক হিসেবে কাজ করেছেন মাশা ইসলাম। তার সঙ্গী জার্মান প্রতিবেদক এমা ক্রেমার

দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম মাশা ইসলাম। নিয়মিত গাইছেন তিনি সিনেমায়, ওয়েব ফিল্মে, করছেন স্টেজ শো। সংগীত তার পেশা ও প্যাশন। গানের পাশাপাশি তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারও। এবার একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন মাশা। ডয়চে ভেলের সঙ্গে কোলাবোরেশন করছেন তিনি। এই সূত্রে ভ্রমণ বিষয়ক একটি শো উপস্থাপনা করছেন মাশা।

‘ডয়চে ভেলে ট্রাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’র যৌথ উদ্যোগে ট্র্যাভেল শোটি নির্মিত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা বৈচিত্র্যময় রূপ বিশ্বের সামনে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। এতে বাংলাদেশের উপস্থাপক হিসেবে কাজ করেছেন মাশা ইসলাম। তার সঙ্গী জার্মান প্রতিবেদক এমা ক্রেমার।

মাশা ইসলাম জানান, এ ট্র্যাভেল শোয় বাংলাদেশের বিভিন্ন স্থানকে তুলে ধরা হবে। মোট দশটি এপিসোড প্রচার হবে। এই আয়োজনের জন্য ডয়চে ভেলেই তার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনিউ প্রথম বাংলাদেশি শিল্পী ও ইনফ্লুয়েন্সার যার সঙ্গে ডয়চে ভেলে ট্র্যাভেল কাজ করল।

মাশা বলেন, ‘ঢাকার বেশকিছু জায়গা কভার করেছি। এছাড়া সিলেট, শ্রীমঙ্গল ও কক্সবাজারসহ অনেকগুলো জায়গা ঘুরেছি। মূলত বাংলাদেশকে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশের সংস্কৃতি ও জীবন নিয়ে ১০টি সুন্দর গল্প তুলে ধরছি আমরা। আমি নিজেই এই শো বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে উপস্থাপনা করেছি।’

শুটিংয়ের ফাঁকে মাশা

প্রথম পর্বটি গত বুধবার প্রকাশ হয়েছে। তুলে ধরা হয়েছে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ও সদরঘাট। পরের পর্বগুলো প্রতি সপ্তাহে একটি করে প্রকাশ হবে। দেখা যাবে ডয়চে ভেলের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক পেইজে। পাশাপাশি মাশা ইসলামের আইডিতেও দেখা যাবে।

এই আয়োজনের অভিজ্ঞতা নিয়ে মাশা বলেন, ‘আমরা প্রায় টানা ১৫ দিন ঘুরে ঘুরে শুট করেছি। পুরো সময়টা দারুন কেটেছে। আশা করছি আমাদের শোটা সবার ভালো লাগবে।’

ফিচার প্রতিবেদক

আরও