শাহরুখের জন্মদিনে কিংয়ের টিজার

এবার বিশাল বাজেট ও স্টারকাস্ট নিয়ে আসছেন তিনি। সিনেমার নাম ‘কিং’।

তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালের ডিসেম্বরে এসেছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাঙ্কি’। এরপর নিজের কোনো সিনেমা নিয়ে আসেননি শাহরুখ। এবার বিশাল বাজেট ও স্টারকাস্ট নিয়ে আসছেন তিনি। সিনেমার নাম ‘কিং’। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র শাহরুখকন্যা সুহানা খান। আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি প্রমুখ। ৪৫০ কোটি রুপিতে নির্মিত এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ প্রবল। সুজয় ঘোষকে সরিয়ে সিনেমার দায়িত্ব দেয়া হয়েছিল সিদ্ধার্থ আনন্দকে। তার পরিচালনায়ই আসছে কিং। সর্বশেষ তথ্য হলো শাহরুখ খানের জন্মদিন অর্থাৎ ২ নভেম্বর কিংয়ের টিজার মুক্তি দেয়ার জন্য সব আয়োজন শেষ করেছেন সিদ্ধার্থ। এটি তার ও তার টিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনের উপহার।

আরও