জনপ্রিয় এ কমিক চরিত্রটিকে বড় পর্দায় আনার উদ্যোগ নিয়েছিলেন বিশ্বখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এবং সহনির্মাতা পিটার জ্যাকসন। সম্প্রতি চলমান কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিয়েছেন পিটার জ্যাকসন। তিনি নিশ্চিত করেছেন যে এরই মধ্যে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে।