ইউটিউবে কোটি ভিউ পাওয়া জীবনের ৩৭ গান

১ নভেম্বর পর্যন্ত ইউটিউবের ভিউর হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবীউল ইসলাম জীবন। তার লেখা ৩৭টি গান ইউটিউবে এক কোটির বেশি ভিউ পেয়েছে। গানগুলোর সম্মিলিত ভিউর সংখ্যা ১২২ কোটি ৪০ লাখের বেশি। ১ নভেম্বর পর্যন্ত ইউটিউবের ভিউর হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। জীবনের লেখা গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউ ইমরান ও পড়শীর গাওয়া ‘জনম জনম’-এর। গানটির ভিউ ১০ কোটি ৭৭ লাখের বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমরান ও কনার ‘কন্যা’। গানটির ভিউ প্রায় ৯ কোটি ৯৫ লাখ। কাজী শুভ ও পূজার গাওয়া ‘এত কাছে’ রয়েছে তৃতীয় অবস্থানে। গানটির ভিউ প্রায় ৯ কোটি ৩৮ লাখ। এছাড়া ইমরানের ‘রাতভর’, তাহসানের ‘কেউ না জানুক’সহ বেশ কয়েকটি গান পেয়েছে চার থেকে ছয় কোটি ভিউ। তালিকার ৩৭তম গান লিজার ‘পাগলি সুরাইয়া’ও পেরিয়েছে এক কোটি ভিউর মাইলফলক।

আরও