ঈদের ষষ্ঠ দিনেও জমজমাট আয়োজন টেলিভিশনে

ঈদুল আজহার আজ ষষ্ঠ দিন। ছুটি শেষ করে গতকালই কাজে ফিরেছে মানুষ। তবে টেলিভিশনে ঈদ আয়োজন এখনো শেষ হয়নি।

সাধারণত এখন সাত দিনব্যপী ঈদ আয়োজন করা হয়। সে হিসাবে ঈদের আজ ষষ্ঠ দিন। এদিনও টেলিভিশন চ্যানেলগুলোয় থাকছে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে থাকছে সিনেমা, একক নাটক, ধারাবাহিক নাটক, সংগীতানুষ্ঠান ইত্যাদি।

দীপ্ত টিভিতে থাকছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’। অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। বেলা ১টায় প্রচার হবে বাবা যাদব ও আব্দুল আজিজ পরিচালিত ‘বাদশা’। অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া ও ফেরদৌস। এছাড়া থাকছে দীপ্ত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘সাহসিকা-২’। জিবরান তানভীরের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, তারিন প্রমুখ। ওয়েব ফিল্মটি বিকাল ৪টায় প্রচার হবে।

সন্ধ্যা ৭টায় প্রচার হবে বিশেষ একক নাটক ‘মেঘলা মেঘলা দিন’। রাত ৮টায় থাকছে একক নাটক ‘বিষণ্ন সুন্দর’, রাত ১০টায় প্রচার হবে ‘যাহা বলিব মিথ্যা বলিব’ এবং রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সংসার কারাগার’। আরো থাকছে ধারাবাহিক জিডি জামাল। আকাশ রঞ্জন পরিচালিত ধারাবাহিক নাটকটি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে।

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন আগামীকাল শুরু হবে ‘বৈশাখী সকালের গান’ দিয়ে। সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। বেলা ১১টায় থাকছে ‘গানে গানে ঈদ আনন্দ’। এরপর বেলা ১টায় প্রচার হবে ‘শুধু সিনেমার গান’।

বাংলা সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে বেলা ২টা ৩০ মিনিটে। ঈদের মেগা নাটক ‘সিঁড়ি’ প্রচার হবে রাত ১১টা ৪০ মিনিটে। একক নাটক ‘ফিরে আসার গল্প’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে।

বৈশাখীতে থাকছে সাত পর্বের ছয়টি ধারাবাহিক নাটক। আগামীকাল নাটকগুলোর ষষ্ঠ পর্ব প্রচার হবে। এগুলো হলো ‘অবশেষে জিরো’ (বিকাল ৫টা ৪৫), ‘কফিলের মেয়ে’ (সন্ধ্যা ৬টা ২০), ‘মোগো বাড়ি বরিশাল’ (সন্ধ্যা ৭টা ৩০), ‘ভাত হাসান’ (রাত ৯টা ২০), ‘সাক্ষী মফিজ’ (রাত ১০টা) ও ‘দিল মোহাব্বত’ (রাত ১০টা ৩০)।

আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে থাকছে বাংলা সিনেমা ‘আমি নেতা হবো’ এবং বেলা ২টা ১০ মিনিটে ‘মাথা নষ্ট’। চ্যানেলটিতে থাকছে সাত পর্বের দুটি ধারাবাহিক নাটক—সন্ধ্যা ৭টায় প্রচার হবে ‘সাত ভাই চম্পা’ ও রাত ১১টায় ‘বউ সোহাগী পরিবার’। এছাড়া থাকছে চারটি একক নাটক—৭টা ৩০ মিনিটে ‘ফুল ফ্যামিলি গরু চোর’, ৮টা ৩০ মিনিটে ‘যে সম্পর্কের ভবিষ্যৎ নেই’, রাত ৯টা ৩০ মিনিটে ‘পুঁটি মাছের প্রাণ’ ও রাত ১১টা ৩০ মিনিটে থাকছে ‘সম্পর্কের অদৃশ্য সেতু’।

চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ‘বাড়ির নাম শাহানা’। চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়।

টেলিফিল্মের জন্য চ্যানেল আই বিখ্যাত। চ্যানেলটিতে বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘যত্নে থেকো’। মোহন আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, কেয়া পায়েল প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় অভিনয় করেছেন জোভান ও আইশা খান।

প্রতি ঈদেই ফরিদুর রেজা সাগরের গল্পে আফজাল হোসেনের নির্মাণে থাকে ছোটকাকুর অভিযান নিয়ে একটি ধারাবাহিক। এবারের গল্পটি ‘কিশোরগঞ্জের কিশোরদল। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে এটি।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ম্যাচমেকার। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা, আবদুল্লাহ রানা প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘‌অবাক ভালোবাসা’। হাসিব হোসাইন রাখির রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন ফারহান, সাফা কবির প্রমুখ।

আরও