মনে হচ্ছিল ‘জওয়ান’কে টপকাতে পারবে না কল্কি। কিন্তু অভ্যন্তরীণ বাজারে জওয়ানের আয় ছুঁয়ে ফেলেছে সিনেমাটি। ৪০ দিনে এর গ্রস কালেকশন ৭৬০ কোটি রুপি (৬৪০ কোটি নেট)। জওয়ানের লাইফটাইম গ্রস এই পরিমাণ। তাই সহজেই বলা যায়, সিনেমাটি জওয়ানকে ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে কালেকশনের দিক থেকে ভারতীয় সিনেমায় চতুর্থ অবস্থান পেল কল্কি ২৮৯৮ এডি।