মুম্বাইয়ে আটকের পর মুক্তি পেলেন ইমরান খান

কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় ইমরানের চাচাতো বোন অভিনেত্রী জায়েন মেরিও আটক হয়েছিলেন।

ভারতের মুম্বাইয়ে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গত শনিবার আটক হন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা অভিনেত্রী লেখা ওয়াশিংটন। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় ইমরানের চাচাতো বোন অভিনেত্রী জায়েন মেরিও আটক হয়েছিলেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ হয়। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০-এর বেশি মানুষকে আটক করে পুলিশ। আটকের আগে ইমরান জানিয়েছিলেন, তিনি একজন নাগরিক হিসেবে বিক্ষোভ স্থলে গিয়েছিলেন। মুক্তির পর ইনস্টাগ্রামে নিরাপদে থাকার কথা জানান লেখা।

আরও