রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’ সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে ‘সুরের খেয়ায় হাজার বছর’ শীর্ষক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং জোনে গতকাল বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সংগীতের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব) আবু সাঈদ মো. মাসুদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের এই আয়োজনের মাধ্যমে সংগীতচর্চা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি সুন্দর মঞ্চ তৈরি হয়েছে।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও