সিনেমায় নিয়মিত কাজ করতে আগ্রহী তানজিকা

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন। ২০২৩ সালে আশফাক নিপুনের ওয়েব সিরিজ মহানগর ২-এ মিতু চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি।

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন। ২০২৩ সালে আশফাক নিপুনের ওয়েব সিরিজ মহানগর ২-এ মিতু চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি কালপুরুষ, বোহেমিয়ান ঘোড়াসহ বেশ কয়েকটি আলোচিত সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

চলতি মাসে দর্শক তাকে দুটি নতুন ওয়েব সিনেমায় দেখতে পারবে। চরকি অরিজিনাল ডিমলাইট ও আইস্ক্রিন অরিজিনাল অমীমাংসিত এ মাসে মুক্তি পাচ্ছে। চারদিনের ব্যবধানে এ দুই সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন। শরাফ আহমেদ জীবনের ডিমলাইট মুক্তি পাচ্ছে আজ, আর রায়হান রাফীর অমীমাংসিত ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।

ডিমলাইটে তানজিকা ‘তানিয়া’ নামের এক গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন। তানিয়া শিক্ষিত হলেও সংসারের চাপের কারণে চাকরি করতে পারেন না। তানজিকা বলেন, ‘একজন হাউজওয়াইফের জীবনেও নানা টানাপড়েন থাকে। সন্তান থেকে শাশুড়ি—সবার খেয়াল রাখতে হয়। এটি আসলেই খুব চ্যালেঞ্জিং।’

তার স্বামী চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, যিনি পেশায় স্ট্যান্ডআপ কমেডিয়ান। সিনেমায় হাসির আড়ালে মধ্যবয়সী জীবনের সংকট ফুটিয়ে তোলা হয়েছে। তানজিকা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ সবসময় আনন্দের। তিনি খুবই সহায়ক।’

সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। মোশাররফ করিম ও তানজিকার সঙ্গে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, পারসা ইভানাসহ আরো অনেকে।

অন্যদিকে রায়হান রাফীর অমীমাংসিত সিনেমার গল্পে একটি সাংবাদিক দম্পতির খুনের চক্রান্ত ফুটে উঠেছে। তানজিকা সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণের সঙ্গে। তিনি বলেন, ‘সাংবাদিক চরিত্রে আগে আমার কাজ করার সুযোগ হয়নি। দর্শকের প্রত্যাশা আমরা চেষ্টা করেছি বাস্তবসম্মতভাবে দেখাতে।’

সিনেমাটি প্রথমে গত ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সরকারি সেন্সরের কারণে আটকে ছিল। দুই বছরের বেশি সময় পর শেষমেশ বিনা কর্তনেই মুক্তি পেল।

তানজিকা জানিয়েছেন, তিনি নিয়মিত সিনেমায় কাজ করতে চান। এর মধ্যে রাজীব সালেহীনের রবি ইন ঢাকায় অভিনয় করেছেন, যা পয়লা বৈশাখে মুক্তি পাবে। এছাড়া আরো একটি সিনেমায় কাজ করেছেন এবং হাতে থাকা কয়েকটি চিত্রনাট্য থেকে নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বেছে নেবেন।

আরও