মার্ভেল ফিরল স্বরূপে। জেমস গানের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’ ওপেনিংয়ে সারা বিশ্বে আয় করেছে ২৮ কোটি ২১ লাখ ডলার। এর মধ্যে চীন ও কোরিয়া থেকে আয় করেছে যথাক্রমে ২ কোটি ৮১ লাখ ও ১ কোটি ৩৬ লাখ ডলার। আমেরিকার বাইরে ৫২টি মার্কেট থেকে সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৮১ লাখ ডলার। এ সিনেমার মধ্য দিয়ে শেষ হচ্ছে গার্ডিয়ানদের যাত্রা।