সুহানা খানের অভিষেক সিরিজ হতে যাচ্ছে দ্য আর্চিজ। তার সঙ্গে অভিনয় করেছেন খুশি কাপুর ও অগস্ত্য নন্দ। রোববার একটি গালা পার্টির মাধ্যমে তারা জানিয়েছেন, দ্রুতই আসবে সিরিজটি। এর পরই একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিরিজটির জন্য তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।