তিন কিংবদন্তির স্মরণে সংগীত সন্ধ্যা

পারফরম্যান্স শুরু করেন সমরজিৎ রায়। তিনি মান্না দের 'পুছো না ক্যায়সে' দিয়ে শুরু করেন। তারপরই কিশোর কুমারের 'নয়ন সরসী' গাইলেন। এরপর একে একে মান্না দের 'ও চাঁদ', 'আমি যামিনী তুমি শশী হে'র পরে 'কফি হাউজ দিয়ে শেষ করেন।

লতা মঙ্গেশকর, মান্না দে ও কিশোর কুমার। সংগীতের তিন কিংবদন্তি। তাদের সম্মান জানিয়ে আয়োজিত হলো সংগীত সন্ধ্যা। ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে আজ সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করের অনুপমা মুক্তি, সমরজিৎ রায়। কিশোর কুমার ও মান্না দের গান গেয়েছন সমরজিৎ, অনুপমা গেয়েছেন লতা মঙ্গেশকরের গান।

আয়োজনের সূচনায় স্বাগত বক্তব্যে আইজিসিসির পরিচালক প্রাংশু শর্মা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ তিন কণ্ঠ আমরা শুনে আসছি। তাদের গানের মাধ্যমে আমরা স্মৃতির পাতা ঘুরে আসব।

ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার বড়ে এ তিন শিল্পীর সংগীতের কথা স্মরণ করেন৷ সংগীতের মাধ্যমে মানুষকে যুক্ত করায় জোর দেন। মান্না দের কফি হাউজ গানের কালোত্তীর্ণ জনপ্রিয়তার উল্লেখ যেমন করেন, তেমনি স্মরন করের লতা মঙ্গেশকরের 'ও দাদাভাই' গানটি। বাংলাদেশের সিনেমার জন্য ও গানটি রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর।

পারফরম্যান্স শুরু করেন সমরজিৎ রায়। তিনি মান্না দের 'পুছো না ক্যায়সে' দিয়ে শুরু করেন। তারপরই কিশোর কুমারের 'নয়ন সরসী' গাইলেন। এরপর একে একে মান্না দের 'ও চাঁদ', 'আমি যামিনী তুমি শশী হে'র পরে 'কফি হাউজ দিয়ে শেষ করেন।

এরপর পারফর্ম করেন অনুপমা মুক্তি। প্লেব্যাক ও নজরুল সংগীতের এই শিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়েছেন। শিল্পী বলেন, 'লতা মঙ্গেশকর, মান্না দে ও কিশোর কুমারের গান শুনেই আমরা বড় হয়েছি।' তিনি শুরু করেন 'ভালোবাসার আগুন জ্বেলে' দিয়ে৷ এরপর 'লাগ যা গলে', মনিহার সিনেমার 'আষাঢ় শ্রাবণ মানে না তো মন', 'দিল হুম হুম করে' এবং শেষ করেন সলিল চৌধুরীর কম্পেজিশনে 'আজ তবে এইটুকু থাক'।

সংগীত সন্ধ্যা শেষ হয় সমরজিৎ ও অনুপমার দ্বৈত কণ্ঠে 'কে প্রথম কাছে এসেছি' ও 'তেরে বিনা জিন্দেগী সে' দিয়ে৷

আরও