আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন যাত্রা শুরু করল শাকিব খানের 'এসকে ফিল্মস'

নিউইয়র্কে বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) এবার আন্তর্জাতিক (ইন্টারন্যাশনাল) পরিসরে সিনেমা পরিবেশনা (ফিল্ম ডিস্ট্রিবিউশন) শুরু করল। বাংলাদেশের স্বনামধন্য এ ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) ও গলফে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে।

নিউইয়র্কে বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় 'বরবাদ' মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করছে।

'হিরো দ্য সুপারস্টার', 'পাসওয়ার্ড', 'বীর' সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস আরো জানায়, অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করবে। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিবৃতি দিয়ে এসকে ফিল্মস কর্তৃপক্ষ জানায়, বড় পরিসরে আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছে দিবে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। সে ধারাবাহিকতায় এসকে ফিল্মস ইন্টারন্যাশনালি ফিল্ম ডিস্ট্রিবিউশনের উদ্যোগ নিয়েছে।

আরও