বগুড়ায় শাকিব খানের ‘বরবাদ’ দেখার হিড়িক

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, ২ এপ্রিল পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন করে ৩ এপ্রিলের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছেন দর্শকরা।

বগুড়ায় দীর্ঘদিন পর সিনেমা হলে দর্শকের ভিড় লেগেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা দেখতে উপচে পড়া ভিড় জমেছে প্রেক্ষাগৃহে। গত তিন দিন ধরে সিনেমাটি হাউজফুল চলছে।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, ২ এপ্রিল পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন করে ৩ এপ্রিলের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছেন দর্শকরা। ঈদের দিন মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমাটি বেলা ১২টা, দুপুর ৩টা, বিকাল ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হচ্ছে।

সিনেমা হলে টিকিট না পেয়ে হতাশ এক দর্শক সাদেক সোহাগ বলেন, সিনেমাটি দেখতে এসেছিলাম। কিন্তু কোনো টিকিট পাইনি। হল কর্তৃপক্ষ বলছে, ২ এপ্রিল পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই ৩ এপ্রিলের জন্য আগাম টিকিট কেটেছি।

মধুবন সিনেপ্লেক্সের প্রোপ্রাইটর রোকনুজ্জামান ইউনুস রুবেল জানান, ‘বরবাদ’ মুক্তির পর থেকেই দর্শকের ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন প্রায় হাউজফুল যাচ্ছে। ২ এপ্রিল পর্যন্ত কোনো সিট খালি নেই। ৩ এপ্রিলের জন্যও অর্ধেকের বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। সাধারণ দর্শকের পাশাপাশি তরুণরাও দলে দলে আসছেন সিনেমাটি দেখতে।

আরও