ডেভিড এলিসনের নেতৃত্বে স্কাইড্যান্স করপোরেশনের যাত্রা শুরু

এখন স্কাইড্যান্সের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এলিসন পরিবার। এলিসন পরিবার ও বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স যৌথভাবে প্যারামাউন্টের “ক্লাস এ“ কমন স্টকের একমাত্র মালিক। এর মধ্যে নতুন একীভূত কোম্পানির ১০০ শতাংশ ভোটাধিকারসম্পন্ন শেয়ারও রয়েছে তাদের হাতে।

অবশেষে আনুষ্ঠানিকভাবে একীভূত হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। এখন তারা একই কোম্পানি— স্কাইড্যান্স করপোরেশন। নতুন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড এলিসন।

১১১ বিলিয়ন ডলারে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঋণের দায়ও অন্তর্ভুক্ত। একীভবনের ফলে দুটি বড় চলচ্চিত্র স্টুডিও, সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি ও টিবিএসের মতো টেলিভিশন নেটওয়ার্ক এবং প‍্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্স-এর মতো স্ট্রিমিং সেবা এখন একই ব্যানারের অধীনে এল। সব মিলিয়ে নতুন স্কাইড্যান্সের বার্ষিক আয় প্রায় ৭ হাজার কোটি হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে একই সঙ্গে তাদের সামলাতে হবে প্রায় ৮ হাজার কোটি ডলারের নিট ঋণ।

ইতোমধ্যে চুক্তিটি নিয়ে বহু ঘটনা ঘটে গেছে। ২০২৫ সালে এলিসনের প্যারামাউন্ট মিডিয়া প্যারামাউন্ট গ্লোবালকে অধিগ্রহণ করে। এরপর ওয়ার্নার ব্রাদার্স কেনার প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবের প্রায় ১ বছর পার করে চুক্তি চুড়ান্ত হলো। ৪৩ বছর বয়সী এলিসনকে এই পথে বেশ কিছু বাধার মুখে পড়তে হয়েছে। এর মধ্যে ছিল ডব্লিউবিডির সম্পদ কেনার জন্য নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী প্রস্তাব এবং ১২ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলা। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে চুক্তিটি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন তিনি।

এখন স্কাইড্যান্সের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এলিসন পরিবার। এলিসন পরিবার ও বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স যৌথভাবে প্যারামাউন্টের “ক্লাস এ” কমন স্টকের একমাত্র মালিক। এর মধ্যে নতুন একীভূত কোম্পানির ১০০ শতাংশ ভোটাধিকারসম্পন্ন শেয়ারও রয়েছে তাদের হাতে।

স্কাইড্যান্সের “ক্লাস বি” শেয়ার মঙ্গলবার থেকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে নতুন টিকার প্রতীক “SKYD”-এর অধীনে লেনদেন শুরু করবে। একীভবনের শর্ত অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে ৩১ দশমিক ০১৬৬ ডলার নগদ পেয়েছেন।

স্কাইড্যান্সের ব্যবসা তিনটি প্রধান বিভাগে বিভক্ত: স্টুডিওস, ডিরেক্ট-টু-কনজিউমার ও টিভি মিডিয়া। নতুন এই কোম্পানির পোর্টফোলিওতে রয়েছে প্যারামাউন্ট পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স, এইচবিও ও এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট+, প্লুটো টিভি, সিবিএস, সিএনএন, সিবিএস স্পোর্টস, টিএনটি স্পোর্টস, নিকেলোডিয়ন, কার্টুন নেটওয়ার্ক, এমটিভি, ফুড নেটওয়ার্ক, বিইটি, এইচজিটিভি এবং কমেডি সেন্ট্রাল-এর মতো একাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড।

সূত্র: ভ্যারাইটি

আরও