১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম

দীর্ঘ ১৩ বছর পর জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন।

দীর্ঘ ১৩ বছর পর জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। ‘মাওলা’ শিরোনামের এ অ্যালবামে মোট ছয়টি গান থাকবে। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

বালাম জানিয়েছেন, অ্যালবামের ছয়টি গান ছয়টি ভিন্ন ধারার। তবে সব গানই মেলোডিকে কেন্দ্র করে কাজ করা হয়েছে। নতুন প্রজন্মের শ্রোতাদের স্বাদ ও পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি বলেই এ অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কিছু সিঙ্গেল প্রকাশ করেছি, কিন্তু এক ধরনের গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। অ্যালবামে তাই বিভিন্ন ধাঁচের গান থাকবে, যা শিল্পীকে নানা শ্রোতার কাছে পৌঁছার সুযোগ দেয়। মাওলায় সে বৈচিত্র্য থাকবে।’

অ্যালবামের ছয়টি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম তিনি আপাতত প্রকাশ করতে চাননি।

জানা গেছে, আগামী ঈদুল ফিতরে অ্যালবামের সব গান অডিও আকারে মুক্তি পাবে। এছাড়া একটি গান ভিডিও আকারেও প্রকাশ করা হবে।

মাওলা বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশ হয়েছে তার চারটি অ্যালবাম ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের গান অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নূপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’।

দীর্ঘদিন নতুন গান না আনলেও বালাম ২০২৩ সালে সিনেমা ‘প্রিয়তমা’-র জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়ে আলোচনায় ফেরেন।

আরও