আওয়ারাপানের আয় ১৮০ কোটি রুপি

মুক্তির পর এক সপ্তাহ পেরিয়েছে। নতুন সিনেমাও মুক্তি পেয়েছে আরো। এর মধ্যেই এগিয়ে চলেছে ‘আওয়ারাপান’।

ইমরান হাশমি অভিনীত সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করেছে ১৮০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান সাচনিল্কের দেয়া তথ্য অনুসারে, মুক্তির নবম দিনে আওয়ারাপান আয় করেছে ৮ কোটি ২৫ লাখ রুপি। আগের দিন সিনেমাটির আয় ছিল ৫ কোটি ৭৫ লাখ রুপি। সে হিসাবে অষ্টম দিনের তুলনায় নবম দিনে আয় বেড়েছে ৪৩ দশমিক ৫ শতাংশ। নিতিন কক্কর পরিচালিত ও বিশেষ ভাট প্রযোজিত ‘আওয়ারাপান টু’ ভারতে নিট আয় করেছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি। সিনেমাটির গ্রস কালেকশন ১৫২ কোটি ১১ লাখ রুপি। ভারতের বাইরে থেকে আয় হয়েছে ২৮ কোটি ৮০ লাখ রুপি। সব মিলিয়ে বৈশ্বিক মোট আয় ১৮০ কোটি ৯১ লাখ রুপি।

আরও