বলিউডে ম্রিয়মাণ এ বছরের ঈদুল ফিতর

বলিউডে ঈদ এই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বহুদিন ধরেই এক ধরনের সাংস্কৃতিক আচার হিসেবে পালিত হচ্ছে। বলিউডের ‘তিন খান’ থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীর সব তারকারাই এই দিনটিতে ‘ঈদ সেলফি’, শুভেচ্ছা বার্তা সহ নানা আয়োজনে ব্যস্ত থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকারদের ঈদ উৎসব ছড়িয়ে পড়ে তাদের লাখো ভক্তদের মাঝে, তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে তোলে কয়েকগুণ।

গত বছরও এই ধারাটি ছিল একইরকম উষ্ণ, একইরকম পরিচিত। সালমান খানের একটি সাধারণ সেলফি, যেখানে কেবল “ঈদ মোবারক” লেখা, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছিল কোটি মানুষের টাইমলাইনে। অন্যদিকে শাহরুখ খানের পোস্টগুলো থাকে একটু ভিন্নরকম। তার শব্দচয়নে থাকে এক ধরনের নরম আবেগ, পরিবার, ভালোবাসা আর একসঙ্গে থাকার অনুভূতির কথা। তার

প্রতিবছর বলিউডের নানা স্তরের অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে তৈরি হয়এক বিশাল ডিজিটাল ক্যানভাস, যেখানে দেখা যায় পারিবারিক ছবির ঝলক, সাজানো ডাইনিং টেবিল, ঐতিহ্যবাহী পোশাকে ধরা পড়া হাসিমুখ। গণমাধ্যমগুলো ছাপতে থাকে ভক্তদের খবর। মুম্বাইয়ে শাহরুখ খান কিংবা সালমান খানের বাড়ির সামনের বিশাল ভিড়ের খবরে রমরমা থাকে গণমাধ্যম। কিন্তু এ বছর ছবিটা যেন ভিন্ন।

চাঁদ উঠেছে, ঈদ এসেছে, সবকিছুই আগের মতোই। তবু যখন মানুষ স্বাভাবিক অভ্যাসে ফোনের পর্দায় চোখ রাখল, তখন সেই পরিচিত দৃশ্যটি আর আগের মতো উন্মোচিত হয় নি এ বছর। বড় তারকাদের পোস্টের যে ঢেউ প্রতি বছর দেখা যেত, তা এবার অনেকটাই স্তিমিত। টাইমলাইন একেবারে শূন্য নয়, কিন্তু সেই ভরপুর উপস্থিতি, সেই একসঙ্গে ছড়িয়ে পড়া আনন্দের প্রবাহ তা যেন কোথাও কমে গেছে। ঈদের অর্ধেক দিন অতিবাহিত হলেও শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা সাইফ আলী খানের পারিবারিক ‘ঈদ সেলফি’ আজ দর্শকের কাছে পৌঁছায়নি।

এই পরিবর্তনকে কেবল সামাজিক মাধ্যমের অনুপস্থিতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর পেছনে রয়েছে বলিউডের ভেতরের এক গভীর স্রোত। বহু বছর ধরে ঈদ বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে সালমান খানের ঈদ রিলিজকে কেন্দ্র করে। তার সিনেমা কেবল বিনোদন নয়, ঈদের উৎসবের এক বিশাল চমক। কিন্তু এ বছর সেই ধারাবাহিকতায় ভাঙন এসেছে। বড় কোনো ঈদ রিলিজ না থাকায়, সেই প্রচারণার গতি, সেই বাড়তি দৃশ্যমানতা, সবই যেন স্বাভাবিকভাবেই কমে গেছে। আর তার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমেও উপস্থিতির তীব্রতা কমে এসেছে।

একই সঙ্গে, বলিউডের অনেক বড় তারকাই এখন এক ধরনের অন্তর্বর্তী সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, কেউ নতুন প্রজেক্টে ব্যস্ত, কেউ প্রস্তুতির পর্যায়ে, কেউ বা ইচ্ছাকৃতভাবে কিছুটা আড়ালে। এই অবস্থায় উৎসবের প্রকাশভঙ্গিও বদলে যায়। ফলে, এ বছরের ঈদে বলিউডের উপস্থিতি যেন নরম, সংযত।কিন্তু তাতে একটি আলাদা অনুভূতি তৈরি হয়েছে। উৎসব আছে, আবেগও আছে, কিন্তু সেই সম্মিলিত দৃশ্যমানতা, সেই একসঙ্গে উদযাপনের জোরালো প্রকাশ, তা যেন কিছুটা ক্ষীণ।

আরও