‘মৃত্যুহীন প্রাণ’ দিয়ে অভিষেক হলো মেহেরান তিথির

বঙ্গরঙ্গ নাট্যদলের সপ্তম প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’। নাটকটি গত শুক্রবার মঞ্চায়িত হয়।

উৎপল দত্তর বহুল আলোচিত একাঙ্ক নাটক ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে এটি নির্মিত। বঙ্গরঙ্গর এ প্রযোজনার নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। আলোক ও সংগীত পরিকল্পনায় ছিলেন আসিফ মুনীর। সমসাময়িক রাজনৈতিক নাট্যচর্চার প্রেক্ষাপটে মৃত্যুহীন প্রাণ একটি তাৎপর্যপূর্ণ প্রযোজনা হিসেবে দর্শক ও নাট্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল মেহেরান তিথির মঞ্চে আনুষ্ঠানিক অভিষেক। মৃত্যুহীন প্রাণে তার প্রথম অভিনয় দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। নবাগত হলেও আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি, সংলাপ পরিবেশন এবং চরিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার প্রচেষ্টা ইতিবাচকভাবে আলোচিত হয়েছে। তিনি উৎপল দত্তর আরেকটি আলোচিত নাটক ‘উন্মোচন’-এ ‘জুলেখা’ চরিত্রে অভিনয় করবেন। বঙ্গরঙ্গ নাট্যদলের প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি শিগগিরই মঞ্চে আসবে বলে জানিয়েছে নাট্যদল।

আরও