মানুষের পাশে ছিলেন নানা পাটেকর

গত এক দশকে ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে ৭৭ লাখের বেশি কৃষককে সহায়তা করেছেন নানা।

অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আলাদা পরিচিতি তৈরি করেছিলেন নানা পাটেকর। গত এক দশকে ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে ৭৭ লাখের বেশি কৃষককে সহায়তা করেছেন নানা। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫১ হাজার পরিবার এবং প্রায় পাঁচ হাজার বিধবার পাশে দাঁড়িয়েছে তার ফাউন্ডেশন। নানা পাটেকরের এ মানবিক কাজের শুরু ২০১৫ সালে। সে সময় মহারাষ্ট্রের মারাঠওয়াড়ায় ফসলহানি ও কৃষকদের আত্মহত্যার ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয়। গাড়ি কেনার জন্য জমানো অর্থ কৃষকদের সহায়তায় ব্যয় করেন তিনি। পরে অভিনেতা মকরন্দ আনাসপুরের সঙ্গে গড়ে তোলেন ‘নাম ফাউন্ডেশন’। শুরুতে কয়েকটি পরিবারকে সহায়তার উদ্যোগ থাকলেও ধীরে ধীরে তা বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ডে পরিণত হয়। মাত্র দুই মাসের মধ্যে ফাউন্ডেশনটি ৬০ কোটি রুপি সংগ্রহ করে। কৃষকদের শুধু আর্থিক সহায়তা নয়, তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতেও কাজ করেছে ফাউন্ডেশনটি।

আরও