বিশ্বব্যাপী আয় ২৯২ কোটি ৫০ লাখ ডলার

‘অ্যাভাটার’কে পেছনে ফেলে শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভেঞ্জার্স: এন্ডগেম পুনর্মুক্তির পর সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৯২ কোটি ৫০ লাখ ডলারে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফিরেছে। সিনেমাটি নতুন করে মুক্তি দেয়া হয়েছে হলে। তার পরই বক্স অফিসে নতুন করে ঝলক দেখাল। আয় করেছে কয়েক কোটি ডলার। এ আয়ের মাধ্যমে আবারো বক্স অফিস ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা ফিরে পেয়েছে। ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অ্যাভেঞ্জার্স।

২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটারের আয় এখন ২৯২ কোটি ৩০ লাখ ডলার। ২০০৯ সালে প্রথম মুক্তির পর এখন পর্যন্ত পাঁচবার পুনর্মুক্তি দেয়া হয়েছে অ্যাভাটার।

এক দশক ধরে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ডটি ছিল অ্যাভাটারের দখলে। ২০১৯ সালে প্রাথমিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির সময় অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সে রেকর্ড ভেঙে দেয়। তবে ২০২১ সালে অ্যাভাটার আবার প্রেক্ষাগৃহে ফেরার পর সর্বকালের বক্স অফিস তালিকায় ‘এন্ডগেম’ নেমে যায় দ্বিতীয় স্থানে। ২০২১ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তির আগে দর্শককে আবার অ্যাভাটারের জগতে ফিরিয়ে আনতেই সে পুনর্মুক্তি দেয়া হয়েছিল। সে ঘটনার পাঁচ বছর পর আবারো সেরা হলো অ্যাভেঞ্জার্স।

তবে দুটো সিনেমার যেটিই শীর্ষে থাক, লাভ ডিজনির। ‘অ্যাভাটার’ মুক্তি দিয়েছিল টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে। প্রতিষ্ঠানটি এখন ডিজনির মালিকানাধীন। ২০১৯ সালে দুই কোম্পানি একীভূত হওয়ার পর ফক্সের চলচ্চিত্র সম্পদের মালিক হয়েছে ডিজনি। ফলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ১০টি সিনেমার মধ্যে সাতটির সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে ডিজনি। এর মধ্যে রয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২৩৩ কোটি), ‘টাইটানিক’ (২২৬ কোটি) ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০৫ কোটি ডলার) উল্লেখযোগ্য।

ডিজনি ও মার্ভেল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র জন্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করতেই অ্যাভেঞ্জার্স: এন্ডগেম আবার প্রেক্ষাগৃহে নিয়ে এসেছে। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘ডুমসডে’। মহামারীর পর কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাওয়া মার্ভেল এবার ডুমসডেতে প্রায় পুরো মহাবিশ্বের সুপারহিরোদের আবার একত্র করছে। এন্ডগেমের পর এ প্রথম। এন্ডগেমের পুনর্মুক্তি বিশ্বব্যাপী ১২ কোটি ডলারের বেশি আয় করেছে। এতে প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে ‘ডুমসডে’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বড় সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে এটি।

সূত্র: ভ্যারাইটি

আরও