ফাহিমের নতুন গান ‘অশ্রু’

৫ নভেম্বর ফাহিম ইসলামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাচ্ছে।

নিজের কথা ও সুরে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ‘অশ্রু’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গিটারও বাজিয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কথা লিখেছেন সিমন।

গানটি তৈরির পেছনে রয়েছে পুরোনো দিনের স্মৃতি। ২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলেন ফাহিম। তখন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ সময় পর গানটি নতুন করে তৈরি করেছেন। তবে এতে পুরোনো দিনের ব্যান্ড সংগীতের আবহ ধরে রাখার চেষ্টা করেছেন এ শিল্পী।

ফাহিম ইসলাম বলেন, ‘‌২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর গানটি নতুন করে তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।’

৫ নভেম্বর ফাহিম ইসলামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাচ্ছে।

২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামের বাইরে প্রায় ২০টি একক গান প্রকাশ করেছেন তিনি। সংগীতশিল্পী পরিচয়ের পাশাপাশি দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার হিসেবেও দায়িত্ব পালন করছেন ফাহিম।

আরও