চিলির কনসার্ট নিয়ে বিপাকে বিটিএস

আরিরাঙ নিয়ে কনসার্ট করে ভালোই সাড়া পেয়েছে বিটিএস। এর মধ্যে ঘটেছে নতুন ঘটনা।

তাদের চিলি কনসার্ট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে সান্টিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করেছে চিলির ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট। তারা বলছে, বিটিএসের ৩৬০ ডিগ্রি মঞ্চের কারণে স্টেডিয়ামটির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া তারা দাবি করেছে, এ কনসার্টের জন্য তাদের তরফ থেকে কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। অথচ অক্টোবরের ১৪-১৭ তারিখ অনুষ্ঠিতব্য এ কনসার্টের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কনসার্টে ৪৮ হাজার দর্শক হওয়ার সম্ভাবনা আছে।

আরও