উত্তর আমেরিকায় বিলিয়ন ডলার আয়ের প্রথম সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?

সনি ও মার্ভেলের সিনেমাটি বিশ্বব্যাপীও দারুণ সাফল্য পাচ্ছে। এখন পর্যন্ত এর বৈশ্বিক আয় ২২০ কোটি ডলার। উত্তর আমেরিকার বক্স অফিসে ৮০ কোটি ডলারের বেশি আয় করা এটি চতুর্থ সিনেমা। সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। সামনে আছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৮৫ কোটি ৮০ লাখ) এবং ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ (৯৩ কোটি ৬০ লাখ ডলার)

উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়ার পথে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির চতুর্থ সপ্তাহেও দাপট ধরে রেখে সিনেমাটি শুধু শীর্ষস্থানই ধরে রাখেনি, উত্তর আমেরিকায় এক বিলিয়ন ডলার আয় করা প্রথম সিনেমা হওয়ার সম্ভাবনাও জোরালো করেছে। চতুর্থ সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে আরো ৩ কোটি ৯০ লাখ ডলার। এ নিয়ে উত্তর আমেরিকায় আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি ৫০ লাখ ডলারে। খবর ভ্যারাইটি।

সনি ও মার্ভেলের সিনেমাটি বিশ্বব্যাপীও দারুণ সাফল্য পাচ্ছে। এখন পর্যন্ত এর বৈশ্বিক আয় ২২০ কোটি ডলার। উত্তর আমেরিকার বক্স অফিসে ৮০ কোটি ডলারের বেশি আয় করা এটি চতুর্থ সিনেমা। সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। সামনে আছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৮৫ কোটি ৮০ লাখ) এবং ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ (৯৩ কোটি ৬০ লাখ ডলার)।

বর্তমান গতি ধরে রাখতে পারলে ‘ব্র্যান্ড নিউ ডে’ খুব শিগগিরই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-কে ছাড়িয়ে যেতে পারে। এমনকি সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ১০০ কোটি ডলারের মাইলফলকও ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও সিনেমাটি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। তালিকায় এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ (২৯০ কোটি ডলার) ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২৭০ কোটি ডলার)।

নতুন রিলিজের মধ্যে ‘ইনসিডিয়াস’ দ্বিতীয়

এদিকে সপ্তাহান্তের নতুন মুক্তিগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে সনি ও ব্লামহাউসের হরর সিনেমা ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। ৩ হাজার ৩০৩টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি উত্তর আমেরিকায় আয় করেছে ২ কোটি ৫৩ লাখ ডলার। আন্তর্জাতিক বাজারে আরো ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে এর উদ্বোধনী বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬ কোটি ডলারে।

তবে ২০২৩ সালের ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর ৩ কোটি ৩০ লাখ ডলারের উদ্বোধনী আয়ের তুলনায় নতুন সিনেমাটির শুরুটা কিছুটা দুর্বল। কিন্তু মাত্র ১ কোটি ৮০ লাখ ডলার বাজেটের সিনেমাটির জন্য এই আয়কে যথেষ্ট ভালো হিসেবেই দেখা হচ্ছে। আগের পাঁচটি ‘ইনসিডিয়াস’ সিনেমা সম্মিলিতভাবে প্রায় ৮০ কোটি ডলার আয় করেছে।

‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড এখনো ২০১৩ সালের ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর দখলে, যেটি প্রথম সপ্তাহান্তে ৪ কোটি ডলার আয় করেছিল। আর সিরিজটির সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘দ্য রেড ডোর’; বিশ্বব্যাপী এর আয় ১৮ কোটি ৯০ লাখ ডলার।

‘দ্য অডিসি’র দুর্দান্ত দাপট

বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’। মুক্তির ষষ্ঠ সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৯৫ লাখ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় মাত্র ১৭ শতাংশ কম। উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় ৫৩ কোটি ৯০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ১৪৪ কোটি ডলার।

চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পাশাপাশি ‘দ্য অডিসি’ এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা।

‘মিউটিনি’র শুরুটা হতাশাজনক

জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মিউটিনি’ ২ হাজার ৭০৩টি প্রেক্ষাগৃহ থেকে ৭৫ লাখ ডলার আয় করে ষষ্ঠ অবস্থানে থেকে যাত্রা শুরু করেছে। প্রায় ৪ কোটি ডলার বাজেটের সিনেমাটির এই উদ্বোধনী আয় প্রত্যাশার তুলনায় দুর্বল।

‘স্পা উইকেন্ড’রও হতাশাজনক অভিষেক

অন্য নতুন মুক্তি ‘স্পা উইকেন্ড’ আরো খারাপ করেছে। ২ হাজার ৯টি পর্দা থেকে মাত্র ৩০ লাখ ৫০ হাজার ডলার আয় করে সিনেমাটি নবম স্থানে রয়েছে। প্রায় ২ কোটি ডলার বাজেটের এই কমেডিতে অভিনয় করেছেন আইলা ফিশার, লেসলি মান, আনা ফারিস ও মিশেল বুতু।

এদিকে আগের সপ্তাহের সিনেমাগুলোর মধ্যে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘পাও প্যাট্রোল: দ্য ডিনো মুভি’ প্রায় ৯০ লাখ ডলার করে আয় করেছে। দুটিরই আয় আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬০ শতাংশ কমেছে।

‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ উত্তর আমেরিকায় এখন পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ এবং বিশ্বব্যাপী ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে। ৮ কোটি ডলার বাজেটের সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুনাফায় যেতে আনুমানিক ২০ কোটি ডলার আয় করতে হবে।

কভিড মহামারীর পর হলিউডের জন্য এবারের গ্রীষ্মকালীন বক্স অফিস এর মধ্যে সবচেয়ে সফল মৌসুমে পরিণত হয়েছে। এখন এই গতি ধরে রাখার দায়িত্ব শরতের নতুন সিনেমাগুলোর। সামনে টম ক্রুজের কমেডি ‘ডিগার’, নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলকের ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, ‘ওয়েপন্স’ নির্মাতা জ্যাক ক্রেগারের ‘রেসিডেন্ট ইভিল’ রিবুট এবং অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও