বলিউডে সবচেয়ে বেশি হিট সিনেমা ধর্মেন্দ্রর

যাত্রা করার পর এতগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। কালক্রমে এসব তারকা অভিনেতা অনেক ব্যবসাসফল হিট সিনেমা উপহার দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন।

যাত্রা করার পর এতগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। কালক্রমে এসব তারকা অভিনেতা অনেক ব্যবসাসফল হিট সিনেমা উপহার দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি হিট সিনেমার সঙ্গে কোন অভিনেতার নাম জড়িত? এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন বা বলিউডের খানদের কোনো একজনের নাম মাথায় আসতে পারে। কিন্তু সত্য হলো, তারা কেউই সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেয়া অভিনেতা নন। এমনকি বলিউডের কোনো স্টার বা সুপারস্টার ব্যবসাসফল হিট সিনেমার দিক দিয়ে তার ধারেকাছেও নেই!

তিনি ধর্মেন্দ্র। বলিউডে সবচেয়ে বেশি ব্যবসাসফল হিট সিনেমার সঙ্গে তার নাম জড়িত। সত্তরের দশকে অভিনয় ক্যারিয়ার শুরুর পর থেকে মোট ৭৩টি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসের এ হিসাবে এখন পর্যন্ত বলিউডের সফলতম অভিনেতা ধর্মেন্দ্র। যদিও এখানে ছোট একটি কিন্তু আছে। ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা এত বেশি, কারণ তিনি অন্য অনেক অভিনেতার তুলনায় অনেক বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সূত্র অনুসারে, এ অভিনেতা তার জীবনে ২৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মানে তার সাফল্যের হার প্রায় ৩০ শতাংশ। ধর্মেন্দ্রর হিট সিনেমাগুলোর অন্যতম কয়েকটি সিনেমা হলো শোলে, চুপকে চুপকে, সীতা আওর গীতা, মেরা গাঁও মেরা দেশ, ধরম বীর, ফুল আওর পাত্থর ও ইয়ামলা পাগলা দিওয়ানা। বর্তমানে রকি আওর রানি কি প্রেম কাহানী সিনেমার মাধ্যমে হিট সিনেমার সংখ্যা আরো বাড়ানোর সুযোগ আছে ধর্মেন্দ্রর। 

ধর্মেন্দ্রর পর সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেয়া বলিউড তারকাদের তালিকায় যার নাম আসে, তিনি জীতেন্দ্র। ষাটের দশক থেকে অভিনয় ক্যারিয়ার শুরু তার। তখন থেকে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ৫৬টি সিনেমা হিট হয়। তালিকার তিন নম্বরে আছে বলিউডের ‘অ্যাংরি ইয়াংম্যান’খ্যাত অমিতাভ বচ্চনের নাম। ক্যারিয়ারে ১৫০টি সিনেমায় অভিনয় করে ভক্তদের ৫৫টি হিট সিনেমা উপহার দিয়েছেন বিগ বি। তার পরই আছেন মিঠুন চক্রবর্তী। ৩০০টি সিনেমায় অভিনয় করে তার হিট সিনেমার সংখ্যা ৫০টি। তালিকার শীর্ষ ১০-এ থাকা বাকিরা হলেন রাজেশ খান্না (৪২টি), অক্ষয় কুমার (৩৮টি), সালমান খান (৩৭টি), ঋষি কাপুর (৩৪টি), বিনোদ খান্না (৩৩টি) ও শাহরুখ খান (৩২টি)। তবে সাফল্যের হারের দিক দিয়ে সবার ওপরে আছে দিলীপ কুমারের নাম। মাত্র ৫৬টি সিনেমায় অভিনয় করে ৩১টি হিট সিনেমা উপহার দেন তিনি। দ্বিতীয় স্থানে আছে শাহরুখ খানের নাম। তার অভিনীত ৬৩টি সিনেমার মধ্যে ৩২টিই হিট। অন্যদিকে আমির খানের ৪৩টি সিনেমার মধ্যে হিট সিনেমার সংখ্যা ২০টি। 

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

আরও