বানভাসিদের পাশে স্টার সিনেপ্লেক্স

ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশে চলমান বন্যায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের আট জেলার প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। চারজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দেশের সংকটকালে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। শোবিজ তারকারাও এগিয়ে এসেছেন। থেমে থাকেননি প্রেক্ষাগৃহ কর্মীরাও। এ মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্সও।

দেশের সর্বাধুনিক এ সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স প্রতিষ্ঠানটির সব কর্মীর বেতনের একদিনের অর্থ দিচ্ছে বানভাসি মানুষের সহায়তায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে সিনেপ্লক্স কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে স্টার সিনেপ্লেক্স ভবিষ্যতে আরো কিছু করতে প্রস্তুত। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মানুষের জীবন বাঁচানো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রাখি।

২০০৪ সালে ঢাকার বসুন্ধরা সিটিতে চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি ছাড়া এখন এর শাখা রয়েছে ধানমন্ডি, মিরপুর, বিজয় স্মরণী, মহাখালীতে। আরো রয়েছে রাজশাহী ও চট্টগ্রামে।

আরও