আজ মুক্তি পাচ্ছে ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র ‘ডট’

বাংলাদেশে নির্মিত ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডট’। সিনেমাটি আজ থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বাংলাদেশে নির্মিত ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডট’। সিনেমাটি আজ থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিটের দীর্ঘ এ সিনেমা পুরোপুরি ইংরেজি ভাষায় শুট করা হয়েছে। সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে গত ৩ আগস্ট। দর্শকের সুবিধার্থে এতে সংযোজন করা হয়েছে বাংলা সাবটাইটেল, যাতে সবাই গল্পটি সহজে উপভোগ করতে পারে। ‘ডট’-এ উঠে এসেছে নারী পাচার ও নারীর সংগ্রামের বাস্তব চিত্র।

সিনেমায় দেখানো হয়েছে নারীর অসহায়ত্ব, তাদের লড়াই ও প্রতিরোধ এবং সামাজিক বাস্তবতার সঙ্গে লড়াই করার গল্প। পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন জানিয়েছেন, সিনেমাটির প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর গল্পে এবং দর্শক বিনোদনের পাশাপাশি সমাজের একটি বড় বাস্তবতা বুঝতে পারবে। সিনেমার শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়, যেখানে গ্রামীণ পরিবেশ, নদী, মাঠ ও প্রাকৃতিক দৃশ্যপট ব্যবহার করে কাহিনীকে আরো বাস্তবসম্মত ও হৃদয়গ্রাহী করা হয়েছে।

এ সিনেমার অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী, মিষ্টিমনি, আব্দুল বারিক মুকুল, সোনিয়া পারভিন শাপলা, মামুন, কামরুল ইসলাম ও কথা চৌধুরীসহ আরো অনেকে। কাস্টিংয়ে অভিজ্ঞ ও নবীন অভিনয়শিল্পীর সমন্বয় সিনেমাটিকে বৈচিত্র্যময় ও চরিত্রভিত্তিক করেছে। ‘ডট’ মুক্তি পাচ্ছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর জিআরবি, বগুড়ার মধুবনসহ দেশের অন্যান্য একক ও মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহে।

আরও