দীপ্ত টিভির মেগা সিরিয়াল পরম্পরার ২০০তম পর্ব আজ

নাটকটি লাইন প্রডিউসারের দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। পরম্পরা প্রচার হচ্ছে সপ্তাহের ছয়দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।

দীপ্ত টিভির মেগা সিরিয়াল পরম্পরা। আজ রাত ৯টা ৩০ মিনিটে সিরিয়ালটির ২০০তম পর্ব প্রচার হবে। ‘অনেক প্রজন্মের একটাই বন্ধন’ এ ট্যাগলাইন নিয়ে শুরু হওয়া নাটকটি প্রথম থেকেই ড্রামা, সাসপেন্স আর রোমান্সের চমৎকার সংমিশ্রণে সব শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপড়েন নিয়ে নির্মিত পরম্পরা নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। যৌথ পরিবারের মতপার্থক্য এবং ক্যারিয়ারের টানাপড়েনের পর গল্পের মোড় এখন এক নতুন বাস্তবতায় মোড় নিয়েছে। আশিস রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগীতা চৌধুরী ও তানভীর রিজভি। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। নাটকটি লাইন প্রডিউসারের দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। পরম্পরা প্রচার হচ্ছে সপ্তাহের ছয়দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে। এছাড়া দর্শক নাটকটি উপভোগ করতে পারবে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে ও দীপ্ত টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

আরও