ডয়চে ভেলের ট্র্যাভেল শোর হোস্ট মাশা

দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম মাশা ইসলাম। এবার একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন মাশা।

ডয়চে ভেলের সঙ্গে কোলাবরেশন করছেন তিনি। এ সূত্রে ভ্রমণবিষয়ক একটি শো উপস্থাপনা করছেন মাশা। ‘ডয়চে ভেলে ট্র্যাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’র যৌথ উদ্যোগে ট্র্যাভেল শোটি নির্মাণ হয়েছে। মাশা ইসলাম জানান, এ ট্র্যাভেল শোয় বাংলাদেশের বিভিন্ন স্থানকে তুলে ধরা হবে। মোট ১০টি এপিসোড প্রচার হবে।

মাশা বলেন, ‘ঢাকার বেশকিছু জায়গা কাভার করেছি। এছাড়া সিলেট, শ্রীমঙ্গল ও কক্সবাজারসহ অনেকগুলো জায়গা ঘুরেছি। মূলত বাংলাদেশকে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশের সংস্কৃতি ও জীবন নিয়ে ১০টি সুন্দর গল্প তুলে ধরছি আমরা। আমি নিজেই এ শো বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে উপস্থাপনা করেছি।’ পর্বগুলো প্রতি সপ্তাহে একটি করে প্রকাশ হবে। দেখা যাবে, ডয়চে ভেলের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক পেজে। পাশাপাশি মাশা ইসলামের আইডিতেও দেখা যাবে।

আরও