ভিন্নধর্মী গল্পে প্রশংসায় ভাসছে ‘বই পোকা’

নির্মাতা তপু খান জানান, ‘‌বই পোকা' নাটকটিতে মূলত বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব এবং এর প্রতি মানুষের অতিরিক্ত আসক্তির নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে নতুন প্রজন্মকে আবার বই ও সাহিত্যের দিকে মনযোগী হওয়ার একটি সুন্দর বার্তাও দেয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিল এটি দর্শকের মন ছুঁয়ে যাবে।

কোরবানি ঈদ উপলক্ষে দেশের টেলিভিশন ও ইউটিউবে অসংখ্য নাটক প্রচার হয়েছে। ট্রেন্ডি ও কমেডি গল্পের ভিড়ে একদম ভিন্নধর্মী ভাবনা, পারিবারিক আবহ এবং নিখাদ রোমান্টিক গল্প নিয়ে আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে বিশেষ নাটক 'বই পোকা'। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ এবং এটি পরিচালনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা তপু খান।

নাটকটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। পর্দায় তাদের চমৎকার রসায়ন ইতিমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। গত ২ জুন জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এ নাটকটি প্রকাশ করা হয়। মাত্র চারদিনেই নাটকটি প্রায় ৯ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন।

নির্মাতা তপু খান নাটকটি প্রসঙ্গে জানান, ‘‌বই পোকা' নাটকটিতে মূলত বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব এবং এর প্রতি মানুষের অতিরিক্ত আসক্তির নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে নতুন প্রজন্মকে আবার বই ও সাহিত্যের দিকে মনযোগী হওয়ার একটি সুন্দর বার্তাও দেয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিল এটি দর্শকের মন ছুঁয়ে যাবে। প্রচারে আসার পর সবার কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পেয়ে ভীষণ ভালো লাগছে।

‘‌নাটকটির মূল গল্পকার আকবর হায়দার মুন্না নিজের তৃপ্তি প্রকাশ করে বলেন, বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের রূপ নিয়েছে। এতে করে আমাদের পারিবারিক ও সামাজিক সুন্দর সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, মানুষ বই বা সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছে। এ চেনা বাস্তবতার বিষয়গুলোকে নাড়া দিতেই মূলত আমার এ গল্পের ভাবনা। দর্শক এটি এতো পছন্দ করছেন দেখে সত্যি আনন্দ পাচ্ছি।

খায়রুল বাসার কাজটি নিয়ে উছ্বাস প্রকাশ করে বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মের একটি গল্পের নাটক। বিশেষ করে এর সংলাপগুলো এত চমৎকার যে সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। এমন একটি সুন্দর কাজের সুযোগ করে দেয়ায় পরিচালক তপু ভাইকে ধন্যবাদ।

আরও