থালাপতি বিজয়ের নামে মামলা

ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযোগে বলা হয়েছে—গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে অনুষ্ঠিত টিভিকে জনসভায় বিজয়ের বাউন্সাররা শরৎ কুমারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

জনপ্রিয় তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়সহ তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। পেরামবালুর থানায় শরৎ কুমার নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযোগে বলা হয়েছে—গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে অনুষ্ঠিত টিভিকে জনসভায় বিজয়ের বাউন্সাররা শরৎ কুমারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সেদিন সুপারস্টারকে একনজর দেখতে লাখো মানুষ ভিড় করেছিলেন। ভিড়ের মধ্যে কয়েকজন হঠাৎ র‍্যাম্পে ওঠে পড়েন। তখন বিজয়ের দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন বলে অভিযোগ ওঠে। শরৎ কুমার দাবি করেছেন, এই ধাক্কাধাক্কির সময় তাকেও মঞ্চ থেকে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৯ (২), ২৯৬ (বি) এবং ১১৫ (আই) ধারায় মামলা হয়েছে। বিজয়সহ আরো ১০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে। বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেছেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা থেকেই বোঝা যায় বিজয় কেমন নেতা। যারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তাকে দেখতে এসেছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকে।

আরও