মানুষ ও তিমির অনন্য ভালোবাসা

নতুন প্রজন্মের কাছে ফিরছে ‘ফ্রি উইলি’

মূল ‘ফ্রি উইলি’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে থাকে ছোটখাট অপরাধের কারণে সংশোধনমূলক কাজে যুক্ত এক কিশোর ও একটি বয়স্ক অরকা বা কিলার হোয়েল। তিমি মাছটিকে বন্য পরিবেশ থেকে ধরে এনে স্থানীয় একটি অ্যাকুয়ারিয়ামে পর্যটন আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল। অরকাটিকে মুক্ত করার মধ্য দিয়ে ওই কিশোরটি জীবনের অর্থ খুঁজে পায়

জনপ্রিয় অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘ফ্রি উইলি’ মুক্তি পায় ১৯৯৩ সালে। নতুন গল্পে সিনেমাটি হাল প্রজন্মের দর্শকদের জন্য আবারো বড় পর্দায় ফিরছে। খবর হলিউড রিপোর্টার।

চলচ্চিত্রটির পুনর্নির্মাণে একসঙ্গে কাজ করছে ওয়ার্নার ব্রাদার্স এবং রুশো ব্রাদার্সের প্রযোজনা প্রতিষ্ঠান এজিবিও। চিত্রনাট্য লিখছেন মেরি-মার্গারেট কুনজে ও জেড হ্যালি বার্টলেট।

মূল ‘ফ্রি উইলি’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে থাকে ছোটখাট অপরাধের কারণে সংশোধনমূলক কাজে যুক্ত এক কিশোর ও একটি বয়স্ক অরকা বা কিলার হোয়েল। তিমি মাছটিকে বন্য পরিবেশ থেকে ধরে এনে স্থানীয় একটি অ্যাকুয়ারিয়ামে পর্যটন আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল। অরকাটিকে মুক্ত করার মধ্য দিয়ে ওই কিশোরটি জীবনের অর্থ খুঁজে পায়।

নব্বইয়ের দশকের অন্যতম অনুপ্রেরণামূলক চলচ্চিত্র ‘ফ্রি উইলি’। ক্লাসিকের মর্যাদা পাওয়া সিনেমাটি পরে একাধিকবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হোম ভিডিওভিত্তিক সিক্যুয়েল নিয়ে একটি সফল ফ্র্যাঞ্চাইজিতেও পরিণত হয়।

এজিবিওর পক্ষে অ্যাঞ্জেলা রুশো-অটস্টট, মাইকেল ডিসকো ও ক্যাসি হোয়াইটিং প্রযোজক হিসেবে কাজ করবেন। আর অ্যান্থনি রুশো ও জো রুশো থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।

আরও