‘সময়ের প্রয়োজনে, সময়ের প্রতিকূলে’ প্রতিপাদ্যে ৩০ আগস্ট পর্যন্ত চলবে আয়োজন। প্রথম দিন বিশ্বসাহিত্য কেন্দ্রে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক বশীর আলহেলাল স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হবে। এতে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান ও চিত্রপ্রদর্শনী থাকবে। দ্বিতীয় ও তৃতীয় দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বসবে ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব ২৬’। এতে থাকছে পাপেট শো, কার্টুন আঁকিবুকি, মৃৎশিল্প ও পুতুল বানানোর কর্মশালা। পাশাপাশি ‘বোমা আর সেনাপতি’ ও ‘মিরাবেল’ বইয়ের মোড়ক উন্মোচন, শিশুতোষ বইয়ের পসরা এবং কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বায়স্কোপ’ থাকবে।