অভিনয়ে দীপা খন্দকারের পথচলা ২৮ বছরের। নায়িকা থেকে এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেসব চরিত্রও গল্পে বেশ গুরুত্ব পাচ্ছে। যেমন ‘এটা আমাদের গল্প’ সিরিজের ফুফু চরিত্রটি।
দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক।
তার ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’
দীপার দাবি, ‘এটা আমাদের গল্প’-এর ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, তা ভাবেননি। এখন রাস্তায় বের হলে অনেকে নাম ধরে না ডেকে ‘ফুফু’ বলেই ডাকেন।
শিগগিরই মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে দেখা যাবে দীপাকে। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কিছু নতুন কাজ করছেন তিনি।
পান্থ আফজালের সঞ্চালনায় ‘স্টার স্টোরিজ’ অনুষ্ঠানে এসব কথা বলেন দীপা খন্দকার। পূর্ণ সাক্ষাৎকারে থাকছে আলোচিত ও অন্তরালের বিভিন্ন বিষয়। ‘স্টার স্টোরিজ’ আজ রাত আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।