জনি ডেপ পরিচালিত সিনেমায় আল পাচিনো

আল পাচিনো ও জনি ডেপ। হলিউডের ভিন্ন প্রজন্মের জনপ্রিয় দুই নায়ক কাজ করছেন এই সিনেমায়। এ দফায় তাদের পরিচয় অভিনেতা ও পরিচালক

আল পাচিনো ও জনি ডেপ। হলিউডের ভিন্ন প্রজন্মের জনপ্রিয় দুই নায়ক কাজ করছেন এই সিনেমায়। এ দফায় তাদের পরিচয় যথাক্রমে অভিনেতা ও পরিচালক।

দ্য র‌্যাপ এক প্রতিবেদনে জানায়, জনি ডেপ পরিচালিত জীবনীধর্মী মোদি চলচ্চিত্রে অভিনয় করছেন গডফাদার-খ্যাত অভিনেতা। 

বন্ধুদের মাঝে মোদি নামে পরিচিতি ইতালিয়ান চিত্রশিল্পী অ্যামেডিও মোদিগ্লিয়ানির জীবনের দুটি ঘটনাবহুল দিন অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।

ছবির নাম ভূমিকায় আছেন জন উইক: চ্যাপ্টার টু অভিনেতা রিকার্ডো স্ক্যামারসিও। পাচিনোকে দেখা যাবে গ্যাংনাট নামের শিল্প সংগ্রাহকের ভূমিকায়। মোদির জীবনের বিপর্যয়কর এক সময়ে গ্যাংনাটের উপস্থিতিতে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। প্যারিসের সেই ঘটনা উঠে আসবে সিনেমায়।

২০২০ সালে দ্য আইরিশম্যান সিনেমায় অভিনয় করে নবমবারের মতো অস্কার মনোনয়ন পান আল পাচিনো। সম্প্রতি রিডলি স্কটের ক্রাইম ড্রামা হাউজ অব গুচি ও অ্যামাজনের সিরিজ হান্টার্স-এ অভিনয় করেছেন তিনি।

পরিচালক হিসেবে জনি ডেপের দ্বিতীয় সিনেমা মোদি। ১৯৯৭ সালে দ্য ব্রেভ নামের সিনেমার মাধ্যমে পরিচালকের জুতোয় পা রাখলেও আড়াই দশকে আর সেই পথ মাড়াননি। প্রথম ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন মার্লন ব্র্যান্ডো।

সামনের শরতে হাঙ্গেরির বুদাপেস্টে মোদির শুটিং শুরু হবে। এরই আগে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হবেন ক্রেতার খোঁজে। একই উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে জনি ডেপ অভিনীত জিন ডু ব্যারি

আরও