দ্য রোলিং স্টোনসের আলোচিত ড্রামার চার্লির মৃত্যু

মারা গেছেন কিংবদন্তি ব্রিটিশ রক সংগীতের দল ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস। তার বয়স হয়েছিল ৮০ বছর। চার্লির মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

মারা গেছেন কিংবদন্তি ব্রিটিশ রক সংগীতের দল দ্য রোলিং স্টোনস-এর ড্রামার চার্লি ওয়াটস তার বয়স হয়েছিল ৮০ বছর চার্লির মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র

১৯৬২ সালে পথচলা শুরু হয় দ্য রোলিং স্টোনসের ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস এদিন ওয়াটসের মুখপাত্র জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় চার্লি ওয়াটস আমাদের ছেড়ে চলে গেছেন আজ লন্ডনের হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই শেষ যাত্রার পথে পাড়ি দেন চার্লি দ্য রোলিং স্টোনসের অফিশিয়াল টুইটারের পাতায় শোকবার্তা জানানো হয়েছে চলতি মাসের শুরুতেই দ্য রোলিং স্টোনসের আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস এর আগে ২০০৫ সালে গলায় ক্যান্সার ধরা পড়েছিল তার কিন্তু চিকিৎসায় সেরে উঠেছিলেন চার্লি

ব্লুজ এবং পঞ্চাশের দশকের রক অ্যান্ড রোল সংগীতের অনুপ্রেরণা নিয়ে মৌলিক সংগীত তৈরি করেছিল দ্য রোলিং স্টোনস পৃথিবীর সর্বকালের সেরা রক অ্যান্ড রোল ব্যান্ডের তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে ব্যান্ড, সেই সফরের অন্যতম কাণ্ডারি চার্লি ওয়াটস ৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম চর্চিত এবং সফল ড্রামার হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন চার্লি

দ্য রোলিং স্টোনসে চার্লি ওয়াটসের সঙ্গী ছিলেন মিক জ্যাগার, কিথ রিচার্ডস, রুনি উড, ব্রায়ান জোনস, বিল উয়াইম্যানরা এই বিখ্যাত ড্রামারের মৃত্যুতে শোক জানিয়েছেন দ্য বিটলস ব্যান্ডের পল ম্যাকার্টনি, রিঙ্গো স্টার, এলটন জনের মতো তারকা সংগীতশিল্পীরা

আরও