অ্যালবাম আনছেন টেইলর সুইফট

সোমবার তিনি তার ওয়েবসাইটে একটি কাউন্টডাউন পোস্ট করেছিলেন। এরপর সেটি শেষ হতে তিনি নিজের দ্বাদশ অ্যালবামের ঘোষণা দেন

টেইলর সুইফট মানেই নতুন কিছু। তিনি অন্যতম সফল শিল্পী এ সময়ের। এরাস ট্যুরের পর ট্যুর ফিল্ম দিয়েও সাফল্য পেয়েছেন। তার ওপর বিশ্ববিদ্যালয় অফার করেছে নতুন কোর্স। সব মিলিয়ে তিনি অন্যতম সফল গায়িকা ও শো গার্ল। সোমবার তিনি তার ওয়েবসাইটে একটি কাউন্টডাউন পোস্ট করেছিলেন। এরপর সেটি শেষ হতে তিনি নিজের দ্বাদশ অ্যালবামের ঘোষণা দেন। রাত ১২টার পর ট্র্যাভিস কেলসির পডকাস্ট ‘নিউ হাইটস শো’য় তিনি এই ঘোষণা দেন। নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

সূত্র: ভ্যারাইটি

আরও