মার্কিন গায়িকা ডলি পার্টনের একটি গান সাত
বছর আগে রেকর্ড করা হলেও তা এখনো শুনতে পারেনি শ্রোতা-ভক্তরা। খুব শিগগির সেই সম্ভাবনা
নেইও। গানটি শুনতে শ্রোতাদের আরো ২৩ বছর অপেক্ষা করতে হবে। খবর সিএনএন।
কান্ট্রি সং-এর সম্রাজ্ঞী সম্প্রতি হাজির
হয়েছিলেন ‘দ্য কেলি ক্লার্কসন শো’-তে। সেখানে জানান, সাত বছর আগে তিনি খুব গোপন একটা
গান রেকর্ড করেছেন। যেটি ২০৪৫ সালে মুক্তি পাবে বলে ঠিক করেছেন।
গানটি ২০১৫ সালে তার ডলিউড ড্রিমমোর রিসোর্টের
উদ্বোধনের জন্য লেখা ও রেকর্ড করা হয়েছিল। রিসোর্টের ৩০তম বার্ষিকীতে গানটি প্রকাশের
সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। একইসঙ্গে ওই সময় ডলির বয়স ৯৯ বছর হবে।
ডলি জানান, অদ্ভুত পরিকল্পনা তার মাথা থেকে
আসেনি। তবে একটি ধারণা তার পছন্দ হয়েছে।
প্রথমে রসিকতা করলেও পরে বলেন, ‘সেসময় আমি
হয়তো থাকব না। হয়তো থাকতেও পারি, কে জানে। আমি মনে করি, গানটি পড়ে থাকতে থাকতে ক্ষয়ে
যাবে, সম্ভবত কেউ কখনো শুনতেও পাবে না, এটিই আমাকে অস্বস্তি দেয়। যদি মুক্তির আগে গানটি
পচে যায়।’
বর্ষীয়ান গায়িকা ব্যক্তিগত জীবনের খবরও শেয়ার
করেন। স্বামী কার্ল ডিনের সঙ্গে ৫৬ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলে জানান
ডলি পার্টন।