‘উৎসব’ দেখে মুগ্ধ বাঁধন

বাঁধন লেখেন, স্ক্রিনপ্লেটা দারুণভাবে বানানো হয়েছে, আর জাহিদ হাসান ভাইকে আমার ভীষণ ভালো লেগেছে। কী মিষ্টি একজন মানুষ আর অসাধারণ অভিনেতা—তিনি চরিত্রটি জীবন্ত করে তুলেছেন।

ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আলোচনা থেমে নেই। যতই দিন যাচ্ছে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে। এদিকে ঈদের আলোচিত আরেক সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’। নিজের অভিনীত সিনেমার প্রচারের ফাঁকে দেখলেন ‘উৎসব’ সিনেমাটি। পরে সিনেমাটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

তিনি লেখেন, ব্রাভো, তানিম নূর! আজ আমি আর আমার মেয়ে ‘উৎসব’ দেখলাম— আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। কী চমৎকার একটি ছবি! এতটা নির্মল ও সতেজ অনুভব হলো—আমাদের সিনেমায় এমন কিছু সত্যিই দরকার ছিল।

বাঁধন লেখেন, স্ক্রিনপ্লেটা দারুণভাবে বানানো হয়েছে, আর জাহিদ হাসান ভাইকে আমার ভীষণ ভালো লেগেছে। কী মিষ্টি একজন মানুষ আর অসাধারণ অভিনেতা—তিনি চরিত্রটি জীবন্ত করে তুলেছেন।

তিনি আরো লেখেন, সায়েরা ছবিটা খুব পছন্দ করেছে, আমিও তাই। তানিম, আমি তোমার জন্য খুব গর্বিত। অনুগ্রহ করে এমন কাজ আরো করে যাও। আমাদের ইন্ডাস্ট্রির জন্য সাহসী গল্প, নতুন দৃষ্টিভঙ্গি আর তোমার মতো প্রাণবন্ত নির্মাতা দরকার।

‘উৎসব’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

আরও